http://protoster.blogspot.com/

Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

ছবির জন্য অভিনয় কর্মশালায়...



গত বছরের মাঝামাঝিতে জাজ মাল্টিমিডিয়া ধ্যাততেরিকি ছবির জন্য রোশানের বিপরীতে নতুন নায়িকা ফারিনকে বেছে নেয়। নতুন খবর, জাজ পোড়ামন ছবির দ্বিতীয় কিস্তি পোড়ামন-২ তৈরির ঘোষণা দিয়েছে। সেই কিস্তির নায়িকা হিসেবেও শোনা যাচ্ছে ফারিনের নাম। নিজের অভিনয়দক্ষতা আরও পাকা করতে জাহাঙ্গীরনগর থিয়েটারে অভিনয় কর্মশালাও করছেন তিনি। এ জন্য সপ্তাহে তিন দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিনি।
কিন্তু জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ মুখে কুলুপ এঁটেছেন। এখনই নায়িকার নাম ফাঁস করতে চান না এই প্রযোজক। শুধু বললেন, ‘পোড়ামন ২-এর নায়িকার নাম এখনই বলছি না। তবে নতুন একটি জুটি নিয়ে ছবিটি করতে চাই।’ তবে তিনি যা-ই বলুন, জাজের একটি সূত্র বলছে, পোড়ামন–২-এর নায়িকা হতে পারেন ফারিনই। চলতি মাসের শেষের দিক থেকে বান্দরবান ও খাগড়াছড়িতে শুটিং শুরু হবে ছবিটির।
এই ছবির জন্য এরই মধ্যে ফারিন প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফারিন বলেন, ‘ছবিটিতে কাজের জন্য অনেক আশা নিয়ে বসে আছি আমি। কাজটি করার জন্য অনেক পরিশ্রম করছি।’
ফারিনের কথায়, ‘আজিজ ভাই আমাকে নিয়ে কাজটি করার কথা বলেছেন। তবে এই চরিত্রের জন্য ভালো অভিনয় করতে হবে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে থিয়েটারে অভিনয় কর্মশালা করছি। ১৫ মার্চের মধ্যে আজিজ ভাই আমার অভিনয়ে উন্নতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
এদিকে ফারিনের প্রথম ছবি ধ্যাততেরিকির অন্য সব কাজ শেষ, এখন শুধু গানের দৃশ্যায়ন বাকি।

বিবারের সঙ্গে কোমর দোলাবেন সানি!



আগামী ১০ মে ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্টে পারফর্ম করবেন বলিউডের নামি-দামি তারকারা। এরই মধ্যে আলিয়া ভাট, বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শোনা যাচ্ছে, এ তালিকায় যোগ হচ্ছে বলিউড সেনসেশন সানি লিওনের নাম।
এ কনসার্ট আয়োজকের একজন ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কয়েকজন তারকাদের মধ্যে সানি লিওন এ কনসার্টে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো সারপ্রাইজ নয়। আর এ কনসার্টে বেশ কয়েকজন বড় বড় তারকার পারফর্ম করার কথা রয়েছে।’
জাস্টিন বিবারকে ভারতে নিয়ে আসছেন অর্জুন জেইন। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকার কাছ থেকে পারফর্মের ব্যাপারে নিশ্চিত হয়েছি। অনুষ্ঠানে আমরা কিছু দেশিয় বিষয় রাখতে চাইছি। আলিয়া, বরুন ও সিদ্ধার্থকে মঞ্চে আনতে চাইছি, যেমনটা তাদের প্রথম সিনেমায় দেখা গিয়েছিল। তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর



বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। নানা কারণেই আলোচনায় থাকেন এই অভিনেতা। বিপদ যেন তার নিত্য সঙ্গী। সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সাংবাদিকরা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভূমি’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। আগ্রার তাজমহলের ভিভিআইপি লেনে চলছে এ সিনেমার শুটিং। এতে অংশ নিয়েছেন সঞ্জয়। এ সময় শুটিং সেটে বেশ ভিড় জমে যায়। তখন সাংবাদিকরা সঞ্জয়ের ছবি তুলতে গেলে তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিকরা। তারপর সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা।
সাংবাদিকদের অভিযোগ, সঞ্জয় দত্ত এবং প্রযোজকদের নির্দেশে তাদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে তাদের গালিগালাজও করেছেন তারা।
ভারতের আগ্রার লাল কেল্লা, চম্বল, ধলপুর, তাজগঞ্জ, মেহতাববাগ এবং কিনারি বাজার এলাকায় ভূমি সিনেমাটির শুটিং করা হবে। পুরো সিনেমাটির জন্য ৫০ দিন শিডিউল নির্ধারণ করা হয়েছে। সিনেমায় সঞ্জয় দত্তকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

থ্রি ইডিয়টস’-এর জন্যও স্ক্রিন টেস্ট দিয়েছিলেন আনুশকা



অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং শুরু হয়ে গেছে। তারকার জীবন নিয়ে তৈরি এই ছবিটিও তারকায় ঠাসা। এখানে সঞ্জয়ের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, তাঁর মা অভিনেত্রী নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা। দুটি চরিত্রে দেখা যাবে দিয়া মির্জা আর সোনম কাপুরকেও। এবার এই ছবির সঙ্গে যুক্ত হলো আনুশকা শর্মার নাম।
একটি সূত্র সম্প্রতি নিশ্চিত করেছেন আনুশকাও থাকবেন সঞ্জয় দত্তের বায়োপিকে। রাজ কুমার হিরানি পরিচালিত এই ছবিতে আনুশকা শর্মাকে দেখা যাবে অতিথি চরিত্রে। হিরানির ‘পিকে’ ছবিতেও ছিলেন এই অভিনেত্রী। আর মজার বিষয় হলো, একই নির্মাতার ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্যও স্ক্রিন টেস্ট দিয়েছিলেন মিস শর্মা। আর এই কথাটি আমির খান আর হিরানি প্রথম জানতে পারেন ‘পিকে’ ছবির সেটে। বলিউড হাঙ্গামা।

বুধবার, ১ মার্চ, ২০১৭

প্রথম দর্শনে নজর কাড়লো ‘ভুবন মাঝি’



উদ্বোধনী প্রদর্শনীতে নজর কাড়লো মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী শেষে আমন্ত্রিত অতিথিদের প্রশংসায় ভাসলেন ছবির অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।

বিশেষ এই প্রদর্শনীতে যোগ দিতে এদিন সকালেই ঢাকায় এসেছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই আয়োজনে উপস্থিত থেকে ছবিটি উপভোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, সংগীতশিল্পী কালিকাপ্রসাদ, অভিনেত্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান, নির্মাতা ফাখরুল আরেফিন খান প্রমুখ।


ছবির প্রদর্শনী শুরু হওয়ার আগে অনুভূতি ব্যক্ত করেছেন পরমব্রত। তিনি বললেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছবির মুখ্য ভূমিকায় কাজ করেছি, এটা আমার জন্য সৌভাগ্যের। যুদ্ধ ঘিরে তৈরি হলেও ছবিটি ব্যক্তির মুক্তির কথাও বলে। এই দিক দিয়ে যুদ্ধের ছবির ফর্মুলা থেকে বের হয়ে অনেক দুরের, অনেক আলাদা একটি ছবি এটি।’

৩ মার্চ ঢাকাসহ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’। ছবিটিতে মুখ্য চরিত্র নহির-এর ভূমিকায় পরমব্রতের অভিনয় আমন্ত্রিত অতিথিদের নজর কেড়েছে। একই সঙ্গে ফরিদা চরিত্রে অপর্ণা ও মিজান চরিত্রে মাজনুন মিজানের অভিনয়ও দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। ‘ভুবন মাঝি’তে নির্মাতা ফাখরুল কাহিনি বর্ণনার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক অন্য ছবিগুলোর সঙ্গে দর্শক পার্থক্য তৈরি করতে পারবেন— এমন উপাদানও রেখেছেন তিনি। গানের ব্যবহার ছবিটিকে নতুন মাত্রা যোগ করেছে। গানগুলোও শ্রুতিমধুর। ছবি দেখা শেষ হয়ে গেলেও ‘আমি তোমার নাম গাই’ গানটির সুরের রেশ রয়ে যাবে…

আলিয়ার পছন্দের গান কী জানেন?




বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ার শুরু হয় করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে। এই ছবির ‘রাধা অন দ্য ড্যান্স ফ্লোর’ ওই সময়ের হিট গানের একটি ছিল। এর পর ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবির ‘সাটারডে সাটারডে’ গানটিও বেশ সাড়া জাগিয়েছিল। আর ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘লাড়কি বিউটিফুল’ তো গত বছরের সেরা হিট গানের তালিকায় জায়গা করে নেয়। এ ছাড়া আসন্ন ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র ‘তাম্মা তাম্মা’ গানটি ছবি মুক্তির আগেই মিউজিক টপচার্টে স্থান দখল করে নিয়েছে। কিন্তু এত কম সময়ে হিট গানের তালিকা বাড়লেও আলিয়ার নিজের পছন্দের গান কোনটি? এর উত্তর জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
ভোগ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, “সেলেনা গোমেজের সংগীতায়োজনে চার্লি পাথের ‘উই ডোন্ট টক অ্যানিমোর’, জাস্টিন বিবারের সংগীতায়োজনে ডিজে স্নেকের ‘লেট মি লাভ ইউ’, হেলসের সংগীতায়োজনে দ্য চেইন স্মোকার্সের ‘ক্লোজার’, জে বালভিনের গিনজা ও ‘বারবার দেখো’ ছবির ‘কালা চশমা’ আমার পছন্দ।” এখন ‘কালা চশমা’ যেহেতু সিদ্ধার্থ মালহোত্রার ছবি, সেহেতু এই গান আলিয়ার পছন্দের তালিকায় থাকবে, এটাই স্বাভাবিক। আর কে না জানে, সিদ্ধার্থ আলিয়ার ভালো বন্ধু!
বর্তমানে আলিয়া ভাট তাঁর আসন্ন ছবি শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। ছবিটি আগামী ১০ মার্চ মুক্তি পাবে।