http://protoster.blogspot.com/

Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Entertainment লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ মার্চ, ২০১৭

ছবির জন্য অভিনয় কর্মশালায়...



গত বছরের মাঝামাঝিতে জাজ মাল্টিমিডিয়া ধ্যাততেরিকি ছবির জন্য রোশানের বিপরীতে নতুন নায়িকা ফারিনকে বেছে নেয়। নতুন খবর, জাজ পোড়ামন ছবির দ্বিতীয় কিস্তি পোড়ামন-২ তৈরির ঘোষণা দিয়েছে। সেই কিস্তির নায়িকা হিসেবেও শোনা যাচ্ছে ফারিনের নাম। নিজের অভিনয়দক্ষতা আরও পাকা করতে জাহাঙ্গীরনগর থিয়েটারে অভিনয় কর্মশালাও করছেন তিনি। এ জন্য সপ্তাহে তিন দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তিনি।
কিন্তু জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ মুখে কুলুপ এঁটেছেন। এখনই নায়িকার নাম ফাঁস করতে চান না এই প্রযোজক। শুধু বললেন, ‘পোড়ামন ২-এর নায়িকার নাম এখনই বলছি না। তবে নতুন একটি জুটি নিয়ে ছবিটি করতে চাই।’ তবে তিনি যা-ই বলুন, জাজের একটি সূত্র বলছে, পোড়ামন–২-এর নায়িকা হতে পারেন ফারিনই। চলতি মাসের শেষের দিক থেকে বান্দরবান ও খাগড়াছড়িতে শুটিং শুরু হবে ছবিটির।
এই ছবির জন্য এরই মধ্যে ফারিন প্রস্তুতি নিতে শুরু করেছেন। ফারিন বলেন, ‘ছবিটিতে কাজের জন্য অনেক আশা নিয়ে বসে আছি আমি। কাজটি করার জন্য অনেক পরিশ্রম করছি।’
ফারিনের কথায়, ‘আজিজ ভাই আমাকে নিয়ে কাজটি করার কথা বলেছেন। তবে এই চরিত্রের জন্য ভালো অভিনয় করতে হবে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে থিয়েটারে অভিনয় কর্মশালা করছি। ১৫ মার্চের মধ্যে আজিজ ভাই আমার অভিনয়ে উন্নতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
এদিকে ফারিনের প্রথম ছবি ধ্যাততেরিকির অন্য সব কাজ শেষ, এখন শুধু গানের দৃশ্যায়ন বাকি।

বিবারের সঙ্গে কোমর দোলাবেন সানি!



আগামী ১০ মে ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ভারতে আসছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। এই কনসার্টে পারফর্ম করবেন বলিউডের নামি-দামি তারকারা। এরই মধ্যে আলিয়া ভাট, বরুন ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার নাম প্রায় চূড়ান্ত হয়েছে। শোনা যাচ্ছে, এ তালিকায় যোগ হচ্ছে বলিউড সেনসেশন সানি লিওনের নাম।
এ কনসার্ট আয়োজকের একজন ঘনিষ্ঠ সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কয়েকজন তারকাদের মধ্যে সানি লিওন এ কনসার্টে পারফর্ম করার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু তিনি ভারত ও বাইরের দেশগুলোতে বেশ জনপ্রিয়, তাই এ কনসার্টে তার উপস্থিতি কোনো সারপ্রাইজ নয়। আর এ কনসার্টে বেশ কয়েকজন বড় বড় তারকার পারফর্ম করার কথা রয়েছে।’
জাস্টিন বিবারকে ভারতে নিয়ে আসছেন অর্জুন জেইন। এ প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘আমরা এরই মধ্যে বেশ কয়েকজন ভারতীয় তারকার কাছ থেকে পারফর্মের ব্যাপারে নিশ্চিত হয়েছি। অনুষ্ঠানে আমরা কিছু দেশিয় বিষয় রাখতে চাইছি। আলিয়া, বরুন ও সিদ্ধার্থকে মঞ্চে আনতে চাইছি, যেমনটা তাদের প্রথম সিনেমায় দেখা গিয়েছিল। তবে সবকিছুই এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর



বলিউডের আলোচিত অভিনেতা সঞ্জয় দত্ত। নানা কারণেই আলোচনায় থাকেন এই অভিনেতা। বিপদ যেন তার নিত্য সঙ্গী। সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন সাংবাদিকরা। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘ভূমি’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন সঞ্জয় দত্ত। আগ্রার তাজমহলের ভিভিআইপি লেনে চলছে এ সিনেমার শুটিং। এতে অংশ নিয়েছেন সঞ্জয়। এ সময় শুটিং সেটে বেশ ভিড় জমে যায়। তখন সাংবাদিকরা সঞ্জয়ের ছবি তুলতে গেলে তার দেহরক্ষীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে সাংবাদিকরা। তারপর সঞ্জয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তারা।
সাংবাদিকদের অভিযোগ, সঞ্জয় দত্ত এবং প্রযোজকদের নির্দেশে তাদের মারধর করা হয়েছে। প্রতিবাদ করলে তাদের গালিগালাজও করেছেন তারা।
ভারতের আগ্রার লাল কেল্লা, চম্বল, ধলপুর, তাজগঞ্জ, মেহতাববাগ এবং কিনারি বাজার এলাকায় ভূমি সিনেমাটির শুটিং করা হবে। পুরো সিনেমাটির জন্য ৫০ দিন শিডিউল নির্ধারণ করা হয়েছে। সিনেমায় সঞ্জয় দত্তকে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

থ্রি ইডিয়টস’-এর জন্যও স্ক্রিন টেস্ট দিয়েছিলেন আনুশকা



অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকের শুটিং শুরু হয়ে গেছে। তারকার জীবন নিয়ে তৈরি এই ছবিটিও তারকায় ঠাসা। এখানে সঞ্জয়ের চরিত্রে থাকছেন রণবীর কাপুর, তাঁর মা অভিনেত্রী নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা। দুটি চরিত্রে দেখা যাবে দিয়া মির্জা আর সোনম কাপুরকেও। এবার এই ছবির সঙ্গে যুক্ত হলো আনুশকা শর্মার নাম।
একটি সূত্র সম্প্রতি নিশ্চিত করেছেন আনুশকাও থাকবেন সঞ্জয় দত্তের বায়োপিকে। রাজ কুমার হিরানি পরিচালিত এই ছবিতে আনুশকা শর্মাকে দেখা যাবে অতিথি চরিত্রে। হিরানির ‘পিকে’ ছবিতেও ছিলেন এই অভিনেত্রী। আর মজার বিষয় হলো, একই নির্মাতার ‘থ্রি ইডিয়টস’ ছবির জন্যও স্ক্রিন টেস্ট দিয়েছিলেন মিস শর্মা। আর এই কথাটি আমির খান আর হিরানি প্রথম জানতে পারেন ‘পিকে’ ছবির সেটে। বলিউড হাঙ্গামা।

বুধবার, ১ মার্চ, ২০১৭

প্রথম দর্শনে নজর কাড়লো ‘ভুবন মাঝি’



উদ্বোধনী প্রদর্শনীতে নজর কাড়লো মুক্তিযুদ্ধভিত্তিক সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভুবন মাঝি’।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী শেষে আমন্ত্রিত অতিথিদের প্রশংসায় ভাসলেন ছবির অভিনয়শিল্পী ও সংশ্লিষ্টরা।

বিশেষ এই প্রদর্শনীতে যোগ দিতে এদিন সকালেই ঢাকায় এসেছেন ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই আয়োজনে উপস্থিত থেকে ছবিটি উপভোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, নির্মাতা মোরশেদুল ইসলাম, সংগীতশিল্পী কালিকাপ্রসাদ, অভিনেত্রী অপর্ণা ঘোষ, অভিনেতা মাজনুন মিজান, নির্মাতা ফাখরুল আরেফিন খান প্রমুখ।


ছবির প্রদর্শনী শুরু হওয়ার আগে অনুভূতি ব্যক্ত করেছেন পরমব্রত। তিনি বললেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছবির মুখ্য ভূমিকায় কাজ করেছি, এটা আমার জন্য সৌভাগ্যের। যুদ্ধ ঘিরে তৈরি হলেও ছবিটি ব্যক্তির মুক্তির কথাও বলে। এই দিক দিয়ে যুদ্ধের ছবির ফর্মুলা থেকে বের হয়ে অনেক দুরের, অনেক আলাদা একটি ছবি এটি।’

৩ মার্চ ঢাকাসহ দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’। ছবিটিতে মুখ্য চরিত্র নহির-এর ভূমিকায় পরমব্রতের অভিনয় আমন্ত্রিত অতিথিদের নজর কেড়েছে। একই সঙ্গে ফরিদা চরিত্রে অপর্ণা ও মিজান চরিত্রে মাজনুন মিজানের অভিনয়ও দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। ‘ভুবন মাঝি’তে নির্মাতা ফাখরুল কাহিনি বর্ণনার ক্ষেত্রে মুনশিয়ানা দেখিয়েছেন। মুক্তিযুদ্ধভিত্তিক অন্য ছবিগুলোর সঙ্গে দর্শক পার্থক্য তৈরি করতে পারবেন— এমন উপাদানও রেখেছেন তিনি। গানের ব্যবহার ছবিটিকে নতুন মাত্রা যোগ করেছে। গানগুলোও শ্রুতিমধুর। ছবি দেখা শেষ হয়ে গেলেও ‘আমি তোমার নাম গাই’ গানটির সুরের রেশ রয়ে যাবে…

আলিয়ার পছন্দের গান কী জানেন?




বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ক্যারিয়ার শুরু হয় করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে। এই ছবির ‘রাধা অন দ্য ড্যান্স ফ্লোর’ ওই সময়ের হিট গানের একটি ছিল। এর পর ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ ছবির ‘সাটারডে সাটারডে’ গানটিও বেশ সাড়া জাগিয়েছিল। আর ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘লাড়কি বিউটিফুল’ তো গত বছরের সেরা হিট গানের তালিকায় জায়গা করে নেয়। এ ছাড়া আসন্ন ছবি ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র ‘তাম্মা তাম্মা’ গানটি ছবি মুক্তির আগেই মিউজিক টপচার্টে স্থান দখল করে নিয়েছে। কিন্তু এত কম সময়ে হিট গানের তালিকা বাড়লেও আলিয়ার নিজের পছন্দের গান কোনটি? এর উত্তর জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
ভোগ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, “সেলেনা গোমেজের সংগীতায়োজনে চার্লি পাথের ‘উই ডোন্ট টক অ্যানিমোর’, জাস্টিন বিবারের সংগীতায়োজনে ডিজে স্নেকের ‘লেট মি লাভ ইউ’, হেলসের সংগীতায়োজনে দ্য চেইন স্মোকার্সের ‘ক্লোজার’, জে বালভিনের গিনজা ও ‘বারবার দেখো’ ছবির ‘কালা চশমা’ আমার পছন্দ।” এখন ‘কালা চশমা’ যেহেতু সিদ্ধার্থ মালহোত্রার ছবি, সেহেতু এই গান আলিয়ার পছন্দের তালিকায় থাকবে, এটাই স্বাভাবিক। আর কে না জানে, সিদ্ধার্থ আলিয়ার ভালো বন্ধু!
বর্তমানে আলিয়া ভাট তাঁর আসন্ন ছবি শশাঙ্ক খৈতান পরিচালিত ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে অভিনয় করেছেন আলিয়া। ছবিটি আগামী ১০ মার্চ মুক্তি পাবে।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

এক পর্দায় হৃতিক রোশন, অক্ষয় কুমার



শোনা গিয়েছে, কোনও একটা স্ক্রিপ্ট দারুণ পছন্দ হয়েছে দু’জনেরই। গল্পই তার প্রধান কারণ। আর নির্মাতাদের দু’জনকে নেওয়ার পিছনে বড় কারণ হল, দু’জনেরই একটা বক্স অফিস আছে।

একজনের প্রথম ছবি মারকাটারি হিট। কিন্তু তারপর থেকে কেরিয়ারে চড়াইয়ের চেয়ে উতরাই বেশি। আরেকজন শুরুর দিকে তেমন সুবিধা করতে পারেননি। কিন্তু এখন যাতে হাত দেন, সেটাই সোনা! হৃতিক রোশন এবং অক্ষয় কুমার। দু’জনকে এবার একসঙ্গে দেখা যেতে পারে বড় পরদায়। 
শোনা গিয়েছে, কোনও একটা স্ক্রিপ্ট দারুণ পছন্দ হয়েছে দু’জনেরই। গল্পই তার প্রধান কারণ। আর নির্মাতাদের দু’জনকে নেওয়ার পিছনে বড় কারণ হল, দু’জনেরই একটা বক্স অফিস আছে। হৃতিক এবং অক্ষয়ের মধ্যে এমনিতে সুসম্পর্কই রয়েছে। দু’জনে পড়শিও। একসঙ্গে হ্যাং আউটও করেন। তবে গত বছর সম্পর্কে কাঁটা হয়ে বিঁধেছিল ‘রুস্তম’ এবং ‘মহেঞ্জো দড়ো’র বক্স-অফিস সংঘর্ষ। অক্ষয় অবশ্য উদারভাবে জানিয়েছিলেন, ‘ক্ল্যাশ’ শব্দটাতেই বিশ্বাসী নন তিনি। মুক্তির আগে টুইটারে একে অপরের ছবির প্রচারও করেছিলেন দুই নায়ক। কিন্তু ‘রুস্তম’ যখন ‘মহেঞ্জো দড়ো’কে টেক্কা দিয়ে বেরিয়ে গেল, তখন হৃতিক প্রথমে অক্ষয়কে অভিনন্দনটুকুও জানাননি। অক্ষয়ও দিব্যি খবরটা সংবাদমাধ্যমের কানে তুলে দিয়েছিলেন! সম্পর্কটা যে টকমিষ্টি, বোঝাই যাচ্ছে অতএব। স্ক্রিপ্টে যদিও বা দু’জনের একই রকম কাজের সুযোগ থাকে, একে অপরকে ঢেকে দেওয়ার একটুও কি চেষ্টা করবেন না তাঁরা?

শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা



আলোচনায় না থাকলেও নাটকে নিয়মিতই দেখা মেলে সাদিয়া জাহান প্রভার।
সম্প্রতি ‘পুষ্প’ শিরোনামের একটি নাটকে অভিনয় করলেন এ অভিনেত্রী। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দিন।
নাটকটির গল্পে দেখা যাবে মহল্লায় সীমান্ত নামে এক ছেলে দোকানে বিভিন্ন পণ্যের পাশাপাশি ফুলও বিক্রি করে। বিশ্ববিদ্যালয় পড়–য়া পুষ্প ক্যাম্পাসে যাওয়ার পথে বিভিন্ন সময় সীমান্তর দোকান থেকে খাতা কলম প্রয়োজনীয় জিনিস পত্রের পাশাপাশি ফুলও কেনে। সীমান্তর মনে প্রশ্ন জাগে, পুষ্প কাকে ফুল দেয়। একসময় সে পুষ্পের কাছে ফুল বিক্রি করা বন্ধ করে দেয়। এ নিয়ে ঘটতে থাকে নানা সিনেমাটিক ঘটনা। পুষ্প চরিত্রে অভিনয় করেছেন প্রভা।
নাটক প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্পে দারুণ টুইস্ট পাবেন দর্শক। কিছুটা সিনেমাটিক ফ্লেভারও রয়েছে। সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ নাটকটি আগামীকাল রাত ৮টা ১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে। এ ছাড়াও কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভা।

অস্কারের জমকালো আসর বসছে আজ



আজ হলিউডের ডলবি থিয়েটারে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আয়োজন অস্কারের ৮৯তম আসর। ইতিমধ্যে প্রতিযোগিতার দৌড়ে মনোনয়ন পাওয়া সিনেমাগুলো আর তার কলাকুশলীদের নাম ঘোষণা করেছে আয়োজক কমিটি। পুরস্কার বিতরণীর আগ পর্যন্ত এ তালিকা নিয়ে হতে থাকবে নানা বিশ্লেষণ। তারা ঝলমলে এ অনুষ্ঠানের লাল গালিচায় হাঁটতে ইতিমধ্যে বিশ্বের বিখ্যাত সব তারকারা হাজির হয়েছেন।
এ তালিকায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। এবারের আসরে সম্পাদনা, চিত্রগ্রহণ, পোশাক, শিল্প নির্দেশনা, শব্দসহ ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড করেছে রায়ান গসলিং ও এমা স্টোনের ‘লা লা ল্যান্ড’ সিনেমাটি, যা জেমস ক্যামেরুনের পরিচালনায় ১২ বিভাগে মনোনয়ন পাওয়া টাইটানিকের রেকর্ড ভেঙে দিয়েছে। এছাড়াও ৮৯তম অস্কারে ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’র জন্য মনোনয়ন পাওয়া মেরিল স্ট্রিপ এবারে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছেন।
তিনবার অস্কার জেতা এ অভিনেত্রী অস্কারে মনোনয়ন পেয়েছেন এ পর্যন্ত ২০ বার। এবার অভিনয়শিল্পী ও পরিচালক মিলিয়ে ৮৯তম অস্কারে সর্বাধিক ৭ জন কৃষ্ণাঙ্গ মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে হলিউডে শেতাঙ্গদের আধিপত্য কমার সম্ভাবনা দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা। নতুন মুখের মনোনয়ন পাওয়ার দিক দিয়েও রেকর্ড গড়েছে এবারের অস্কার। সর্বাধিক ৭ জন নবাগত ৮৯তম আসরে মনোনয়ন পেয়েছেন। বিশ্বখ্যাত পরিচালক মেল গিবসন তার ‘হ্যাকস রিজ’ সিনেমার জন্য এবারের আসরে শ্রেষ্ঠ সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছেন। এর মধ্য দিয়ে খ্যাতিমান এই পরিচালক দীর্ঘ ২১ বছর পর অস্কারে মনোনয়ন পেলেন।

“লোনলি গার্ল” রিয়া!



সুচিত্রা সেনের নাতনী রিয়া সেন। সুন্দরী রিয়া এখন লোনলি। কিন্তু তা বাস্তবে নয়, পর্দায়। সদ্য মুক্তি পেল রিয়া অভিনীত হিন্দি শর্টফিল্ম ‘লোনলি গার্ল’। এই সাইকোলজিক্যাল থ্রিলারে রিয়ার সঙ্গে আরো আছেন কায়রা দত্ত।
পেশায় মডেল কায়রাকে সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকর’-এ অভিনয় করতে দেখেছেন দর্শক। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গুলশান নাইন। সৌরভ ভার্মা পরিচালিত ১৪ মিনিটের এই শর্টফিল্ম গত ২১ ফেব্রুয়ারি ইউটিউবে রিলিজ করে।
ছবিতে রাধিকা কপূর নামের একটি মেয়ের গল্প বলেছেন পরিচালক। যিনি সকালে ঘুম থেকে উঠে দেখেন যে কিছুই ঠিকমত মনে করতে পারছেন না! তখনই ঘরের মধ্যে গৌরী নামের একটি রহস্যময়ীর দেখা পান রাধিকা। গৌরী তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে তাঁর স্বামী অর্জুন মোটেই ভাল মানুষ নয়! কিন্তু রাধিকা সে কথা বিশ্বাস করতে চাননি। কারণ তিনি বিশ্বাস করতেন যে অর্জুন তাঁকে খুব ভালবাসেন। এরপর যখন একটু একটু করে স্মৃতি ফিরে আসে রাধিকার তখন তিনি উপলব্ধি করেন যে, গতকাল কিছু একটা ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। এমন সময় রাধিকা দেখতে পান ঘরের মেঝেতে দুটো মৃতদেহ পড়ে আছে!

মারাঠি ছবিতে গাইবেন সালমান



ছবিতে গান গাওয়া তাঁর নতুন নয়। তবে এবার সালমান খান কণ্ঠ দিচ্ছেন মারাঠি ছবির গানে। এমনটাই শোনা গেল ছবির পরিচালকের কাছ থেকে। এর আগে সালমান গেয়েছিলেন ‘মে হু হিরো তেরা’ ও ‘জাগ ঘুমিয়া’ শিরোনামের দুটি গান। এবার পরিচালক মহেশ মাঞ্জরেকারের মারাঠি ছবি ‘ফু-ফান আনলিমিটেড’-এর জন্য গাইছেন সাল্লু ভাই। পরিচালকের আরেক ছবি ‘রুবিক’স কিউবে’র গান প্রকাশ অনুষ্ঠানে সালমানের গান গাওয়ার বিষয়টি জানান পরিচালক। অনুষ্ঠানে সালমানের কথিত প্রেমিকা ইউলিয়া ভাঁনতুর পারফরম্যান্স করেন। রোমানিয়ান এ গায়িকা ও মডেল ছবির গান ‘দিল লাফাঙ্গে’ গেয়ে শোনান। পরিবেশনার পর সালমান মঞ্চে উঠে পরিচালককে আশিস জানান। এ সময় তাঁকে চারকোলে আঁকা একটি পোটট্রেট উপহার দেওয়া হয়।
সালমান খান গত বছরে ‘সুলতান’ দিয়ে বাজিমাত করেছিলেন। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘টিউবলাইট’। 

‘বিপর্যস্ত’ আয়েশা!



টারজান’ ছবির সেই মিষ্টি মেয়ে আয়েশার কথা মনে আছে তো? এরপর আয়েশা টাকিয়া অভিনীত ‘ডোর’, ‘ওয়ান্টেড’ ও ‘পাঠশালা’ ছবির কথাও তো ভুলে যাওয়ার কথা নয়। তবে এই আয়েশা আগের মতো নেই। তাঁর চেহারা এতটাই বদলে গেছে যে একবার দেখলে চেনার উপায় নেই। প্লাস্টিক সার্জারি করে ঠোঁট আর গালের অংশে অনেক পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। কিন্তু তাঁর এই কাজ ভক্তরা মোটেই ভালোভাবে নেননি। এখন তাঁর বদলে যাওয়া রূপ নিয়ে ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো তামাশা হচ্ছে। 


সম্প্রতি আয়েশা ও তাঁর স্বামী ফারহান আজমি মুম্বাইয়ে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছেন। সেই রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানেই সবাই দেখতে পেয়েছেন আয়েশা টাকিয়ার নতুন রূপ। সেই ছবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেটে এই অভিনেত্রীকে নিয়ে ট্রল হতে থাকে। অনেকে মন্তব্য করেন, আয়েশার এখনকার চেহারা প্লাস্টিকের মতো দেখতে। কেউ কেউ আবার বলেন, আয়েশা বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও হলিউড তারকা কাইলি জেনারের সংমিশ্রণ হতে চেয়েছিলেন। তাঁর প্লাস্টিক সার্জারিকে অনেকে ‘বিপর্যয়’ হিসেবে দেখছেন। 
আয়েশা টাকিয়া অবশ্য এসব কথায় কান দিচ্ছেন না। সম্প্রতি তাঁকে নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেই বিষয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি মনে করেন, যেই গাছের আম মিষ্টি সেই গাছে ঢিল বেশি পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আয়েশা বোধ হয় একটু ভুল ভাবছেন। মিষ্টি তিনি ঠিকই ছিলেন, কিন্তু সেসব এখন অতীত। এখন তাঁকে দেখে অনেকটা মোমের পুতুলের মতো দেখাচ্ছে। প্লাস্টিক সার্জারি করার এই ‘কুবুদ্ধি’ যে তাঁকে কে দিয়েছিলেন, কে জানে? এনডিটিভি।

ওয়েব সিরিজে জুহি



চলচ্চিত্রে অভিনয়শিল্পী ও পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন অনেক আগেই। এবার অন্য মাধ্যমের দিকেও ঝুঁকছেন জুহি চাওলা। ক্যারিয়ারের এই সময়ে তাঁকে দেখা যাবে ওয়েব সিরিজে। 
এ বছরের শুরুতেই কানাড়া ছবি ‘পুষ্পক বিমানা’তে ‘ঝিলকা ঝিলকা’ গানে বেশ মাত করেছেন। এবার তাঁকে দেখা যাবে ডিজিটাল মাধ্যমে। সূত্র জানায়, রূপালি পর্দায় ভারতে নারীদের খুব কম সামনের দিকে নিয়ে আসা হয়েছে। তাঁরা প্রায়ই দ্বিতীয় সারির চরিত্রগুলো করেছেন। এমনকি বলিউড ছবিতে সৈনিক বেশে নারীদের খুব কম পাওয়া গেছে। কিন্তু জুহি চাওলার এ ওয়েব সিরিজটি নারী কমান্ডো কেন্দ্রিক। পরিচালনা করেছেন নাগেশ কুকুনুর। জুহি করছেন প্রতিরক্ষা মন্ত্রীর চরিত্র। এখন তিনি মহারাষ্ট্রের সাতারাতে সিরিজটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
জুহি ১৯৮৪ সালে ‘মিস ইন্ডিয়া’ নির্বাচিত হন। ১৯৮৬ সালে ‘সুলতানাত’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে প্রবেশ করেন।

শনিবার, ১১ জুন, ২০১৬

অনলাইন এ লাইভ টিভি দেখুন


***সুখবর***                     ***সুখবর***                        ***সুখবর***

অনলাইন এ লাইভ টিভি দেখতে গিয়ে অনেকেই ঝামেলার সম্মুখীন হন।
আজকে আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি সাইট যেখান থেকে আপনি একাধিক লিঙ্ক এর মাধ্যমে লাইভ টিভি দেখতে পারবেন।

আর খুব শীঘ্রই লাইভ টিভি এই সাইট থেকেই দেখতে পারবেন।
আপাতত কয়েকটি চ্যানেল রয়েছে আর বাকি সব চ্যানেল দেখার জন্য অনেক লিঙ্ক দেয়া আছে।
তাই দেরি না করে এখনই ভিসিট করুন




শীঘ্রই আমরা আসছি আপনাদের পছন্দের সব চ্যানেল নিয়ে।

আমাদের সাইটে এই সুবিধা খুব শীঘ্রই যুক্ত করতে যাচ্ছি।

আপাতত কয়েকটি বাংলা চ্যানেল দেখতে পারবেন।
আর আমাদের সাইট এ লিঙ্ক এর মাধ্যমে আপনারা দেখতে পারবেন অনেক অনেক চ্যানেল।

আমাদের সাথেই থাকুন।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪

অনলাইনে দেখুন বাংলাদেশের সকল টিভি চ্যানেল!!



টিভি দেখতে কে না পছন্দ করে বলুন ? কিন্তু যখন পছন্দের অনুষ্ঠানটি দেখতে টিভির সামনে বসেন আর সেই মুহূর্তেই আপনার মা অথবা বোন ভারতীয় জি বাংলা কিংবা স্টার জলসার মত বিরক্তিকর চ্যানেলগুলো দেখার জন্যে আপনার হাত থেকে টিভির রিমোর্টটা কেড়ে নেয় তখন হয়ত আমার মত আপনার ও অনেক খারাপ লাগে
তাই এখন থেকে নিজের ইচ্ছা মত দেখুন আপনার পছন্দের বাংলাদেশী টিভি চ্যানেলগুলো আর কেও বিরক্ত করতে আসবে না, আপনি অনলাইনেই দেখতে পারবেন আপনার পছন্দের বাংলাদেশি যেকোনো টিভি চ্যানেল . এখানে প্রায় 30 টির মত বাংলাদেশের টিভি চ্যানেল .
যা যা লাগবেঃ
একটি ইন্টারনেট সংযোগ ( খুব বেশি স্পীড সম্পন্ন ইন্টারনেট সংযোগ না হলেও হবে )
ফ্ল্যাশ প্লেয়ার : আপনার কম্পিউটার এ অবশ্যয় ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল থাকতে হবে নাহলে টিভি স্ট্রিমিং প্লে হবেনা . ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল না থাকলে টিভি দেখার আগে ইন্সটল করে নিন .
অনলাইনে বাংলাদেশের সকল টিভি চ্যানেল দেখতে
 http://www.allfree-tv.com/2013/12/all-bangladeshi-tv-channels.html